হেলেনার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা হচ্ছে: র্যাব
উত্তরদক্ষিণ| শুক্রবার, ৩০ জুলাই ২০২১| আপডেট ১৩:৫০
ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের সম্মানহানি করার অপচেষ্টার অভিযোগে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলার প্রস্তুতি চলছে।
আজ শুক্রবার (৩০ জুলাই) র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ইমরান হোসাইন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এ বিষয়ে বিকেল উত্তরা র্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
এর আগে গতকাল বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ৮টা থেকে হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান শুরু চালায় র্যাব। সেই অভিযান চলে রাত সোয়া ১২টা পর্যন্ত। এরপর হেলেনা জাহাঙ্গীরকে আটক করের র্যাব সদস্যরা।

