করোনা: রামেকে আরও ১৩ জনের মৃত্যু

করোনা: রামেকে আরও ১৩ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ| শনিবার, ৩১ জুলাই ২০২১| আপডেট ১০:২৫

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি জানিয়েছেন। নতুন করে মারা যাওয়া ১৩ জনের মধ্যে পাঁচজন করোনা পজিটিভ ছিলেন। আটজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে । সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এর আগে এ হাসপাতালে গত ২৮ জুন ও ১৪ জুলাই দুইদিন সর্বোচ্চ ২৫ জন করে মারা যান।

মৃত ১৩ জনের মধ্যে রাজশাহীর তিন জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন, পাবনা পাঁচ জন এবং নওগাঁর তিনজন রোগী ছিলেন। এ নিয়ে চলতি মাসের ৩১ দিনে ৫২৫ জনের মৃত্যু হলো। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।

হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ জন। শনিবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৪৩৩ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৫১৩টি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading