প্রচারণার জন্য হেলেনা জাহাঙ্গীরের ছিল নিজস্ব সাইবার টিম: র‌্যাব

প্রচারণার জন্য হেলেনা জাহাঙ্গীরের ছিল নিজস্ব সাইবার টিম: র‌্যাব

উত্তরদক্ষিণ| শনিবার, ৩১ জুলাই ২০২১| আপডেট ১৯:০০

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রচার-প্রচারণার জন্য নিজস্ব সাইবার টিম গড়ে তুলেছিলেন হেলেনা জাহাঙ্গীর। যেসব জিনিস মানুষের কাছে প্রচার করা দরকার ছিল সাইবার টিম হেলেনা জাহাঙ্গীরের হয়ে সেসব জিনিস প্রচার করতো। আজ শনিবার (৩১ জুলাই) উত্তরা র‌্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান।

তিনি আরও জানান, হেলেনা জাহাঙ্গীরের আইডি ছাড়াও বিভিন্ন গ্রুপ বা আইডি থেকে সেসব তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হতো। এটা পুরোটাই উদ্দেশ্যপ্রণোদিতভাবে করতেন হেলেনা জাহাঙ্গীর। এছাড়া ফেসবুকে তার বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য আসলে সাইবার টিম মন্তব্যকারীদের প্রতিহত করতো বলেও জানান তিনি।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, ত্রাণ বিতরণের জন্য ‘পল্লী মাতা’ এবং চাকরির সুযোগ করে দেয়ায় ‘মাদার তেরেসা’ নামের দুটি উপাধি নিয়ে তা প্রচারের জন্য সাইবার টিমকে কাজে লাগান হেলেনা জাহাঙ্গীর।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading