বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: দায়িত্বে থাকছেন বাংলাদেশি আম্পায়াররা

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: দায়িত্বে থাকছেন বাংলাদেশি আম্পায়াররা

উত্তরদক্ষিণ| শনিবার, ৩১ জুলাই ২০২১| আপডেট ১৯:১০

আসন্ন বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের পাঁচটি ম্যাচই পরিচালনার দায়িত্ব পাচ্ছে বাংলাদেশি আম্পায়াররা। করোনাকালে স্বাগতিক দেশের আম্পায়ারদের দিয়েই ম্যাচ পরিচালনা করছে আইসিসি। এই সিরিজেও তার ব্যতিক্রম নয়।

সিরিজে রেফারির দায়িত্বে থাকবেন সাবেক টাইগার ক্রিকেটার নিয়ামুর রশীদ রাহুল। আর ম্যাচ পরিচালনায় থাকবেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, মাসুদুর রহমান মুকুল, গাজী সোহেল ও তানভীর আহমেদ। আম্পায়ার চারজনই পাঁচটি ম্যাচে অনফিল্ড, টিভি ও রিজার্ভ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, মিরপুরে আগামী ৩ আগস্ট শুরু হচ্ছে সিরিজের প্রথম ম্যাচ। এরপর ৪, ৬, ৭ ও ৯ আগস্ট বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। দুদলই আগামীকাল থেকে নিজেদের অনুশীলন শুরু করবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading