রবিবার দুপুর ১২টা পর্যন্ত গণপরিবহন চালুর সিদ্ধান্ত

রবিবার দুপুর ১২টা পর্যন্ত গণপরিবহন চালুর  সিদ্ধান্ত

উত্তরদক্ষিণ| শনিবার, ৩১ জুলাই ২০২১| আপডেট ২১:৪৫

শিল্প-কারখানার কর্মীদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে আগামীকাল রবিবার (১ আগস্ট) সারাদিন সকল গণপরিবহন চলাচল শিথিল করেছে সরকার। তবে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে বাস চলাচল করবে। পরিস্থিতি বিবেচনায় এ সময় আরও বাড়ানো হতে পারে।

আজ শনিবার (৩১ জুলাই) নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে বলেছেন, জনগণের দুর্ভোগ লাগবে তাৎক্ষণিক বিবেচনায় রবিবার দুপুর ১২টা পর্যন্ত দূরপাল্লার বাস চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় এ সময় আরও বাড়ানো হতে পারে।
সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেছেন, এ ব্যাপারে একটি মৌখিত সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে আমরা জেনেছি। সে পরিপ্রেক্ষিতে প্রস্তুতি নেয়া হচ্ছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading