সীমান্তে ইসরাইলি সেনাদের আনাগোনা: লেবাননের হুঁশিয়ারি

সীমান্তে ইসরাইলি সেনাদের আনাগোনা: লেবাননের হুঁশিয়ারি

উত্তরদক্ষিণ| শনিবার, ৩১ জুলাই ২০২১| আপডেট ২২:২০

লেবাননের সামরিক বাহিনীর কমান্ডার জোসেফ আউন তার দেশের সীমান্তে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের উসকানিমূলক তৎপরতার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, লেবাননের সেনারা দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের কোনো সুযোগ কাউকে নিতে দেবে না এবং দেশের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টিরও সুযোগ দেবে না।

গতকাল শুক্রবার (৩০ জুলাই) লেবাননের সামরিক বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন।

জোসেফ আউন বলেন, “সীমান্তে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের তৎপরতার ওপর আমরা নজর রেখে চলেছি। সাম্প্রতিক দিনগুলোতে সীমান্তে ইসরাইলি সেনাদের তৎপরতা বেড়েছে এবং নতুন যুদ্ধের ঝুঁকি তৈরি হয়েছে।”

জেনারেল আউন আরো বলেন, লেবাননের সামরিক বাহিনী মাতৃভূমির নিরাপত্তা রক্ষার ব্যাপারে সতর্ক থাকবে এবং তারা দেশের নিরাপত্তা রক্ষার মেরুদণ্ড। তিনি বলেন, “আমরা আমাদের শপথের প্রতি বিশ্বাসী থাকব তাতে পথ যতই বিপদসংকুল হোক কিংবা চ্যালেঞ্জ যত বড় হোক। দেশের সামরিক বাহিনীকে রক্ষা করা এবং তাদেরকে দুর্ভেদ্য দুর্গে পরিণত করার প্রচেষ্টা অতীতে আমাদের কাছে অগ্রাধিকার পেয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading