এবি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
উত্তরদক্ষিণ| শনিবার, ৩১ জুলাই ২০২১। রবিবার, ১ আগস্ট ২০২১| আপডেট ১৩:৫৫
চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এবি ব্যাংক লিমিটেড । দ্বিতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ পয়সা। আগের বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস ছিল ৯ পয়সা।
অন্যদিকে চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ৩১ পয়সা। আগের বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস ছিল ১৭ পয়সা। দুই প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৮ টাকা ৭৩ পয়সা, যা গত বছর মাইনাস ৩৩ টাকা ৩৮ পয়সা ছিল। ৩০ জুন, ২০২১ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩১ টাকা ৭ পয়সা।

