রাজধানীতে প্রতারণার অভিযোগে নারী চিকিৎসক গ্রেপ্তার
উত্তরদক্ষিণ| রবিবার, ১ আগস্ট ২০২১| আপডেট ১৩:৫৭
দেশি-বিদেশি সংস্থার প্রতিনিধি পরিচয়ে প্রতারণার অভিযোগে ঢাকার মিরপুর থেকে ইশরাত রফিক ঈশিতা নামের এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মইন গণমাধ্যমকে বলেন, গতকাল শনিবার রাতে ইশরাত রফিক ঈশিতাকে গ্রেপ্তার করা হয়।
“তিনি নিজেকে তরুণ চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক, বিশিষ্ট আলোচক, ডিপ্লোম্যাট, বিগ্রেডিয়ার জেনারেল পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন। চিকিৎসক ছাড়া তার সব পরিচয়ই ভুয়া।” এ বিষয়ে পরে সংবাদ সম্মলনে বিস্তারিত জানান হবে বলে, বলেন র্যাবের এই কর্মকর্তা।

