লভ্যাংশ ঘোষণা করলো ক্যাপিটেকের দুই ফান্ড

লভ্যাংশ ঘোষণা করলো ক্যাপিটেকের দুই ফান্ড

উত্তরদক্ষিণ| শনিবার, ৩১ জুলাই ২০২১। রবিবার, ১ আগস্ট ২০২১| আপডেট ১৫:৫৫

পুঁজিবাজারের তালিকাভুক্ত ক্যাপিটেক পপুলার লাইফ ইউনিট ফান্ড এবং ক্যাপিটেক পদ্মা পি এফ শরিয়াহ্ ইউনিট ফান্ড দু’টির লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ক্যাপিটেক পপুলার লাইফ ইউনিট ফান্ড ১৫ শতাংশ এবং ক্যাপিটেক পদ্মা পি এফ শরিয়াহ্ ইউনিট ফান্ড ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা। গত শনিবার (৩১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ গত ৩০ জুন, ২০২১ সমাপ্ত বছরে ক্যাপিটেক পপুলার লাইফ ইউনিট ফান্ড এবং ক্যাপিটেক পদ্মা পি এফ শরিয়াহ্ ইউনিট ফান্ড যথাক্রমে শতকরা ১৫ এবং শতকরা ৭ ভাগ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ফান্ড দু’টির অ্যাসেট ম্যানেজার হিসেবে কাজ করছে ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড এবং ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

উল্লেখ্য, গত ২৭ জুলাই আইসিবি’র সভাকক্ষে অনুষ্ঠিত ফান্ডে ট্রাস্টিসভায় এ লভ্যাংশ অনুমোদন করা হয়।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading