নৌযান চলাচলের সময়সীমা বাড়ল, চলবে কাল সকাল ৬টা পর্যন্ত

নৌযান চলাচলের সময়সীমা বাড়ল, চলবে কাল সকাল ৬টা পর্যন্ত

উত্তরদক্ষিণ| রবিবার, ১ আগস্ট ২০২১| আপডেট ১৬:০৫

একদিনের জন্য শিথিল করা যাত্রীবাহী নৌযান চলাচলের সময়সীমা আরও বাড়াল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আগামীকাল সোমবার সকাল ৬টা পর্যন্ত লঞ্চ চলবে বলে জানিয়েছেন ট্রাফিক ও নৌব্যবস্থাপনা বিভাগের পরিচালক রফিকুল ইসলাম।

গার্মেন্টসহ বিভিন্ন কলকারখানা শ্রমিকদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, আগামীকাল সকাল ৬টা পর্যন্ত লঞ্চ চলবে। পূর্বঘোষণা অনুসারে, আজ রবিবার (১ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত লঞ্চ চলার কথা ছিল। শ্রমিকেরা সবাই আসতে না পারায় লঞ্চ চলাচলের সময়সীমা বাড়ানো হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading