বাংলাদেশে আমাদের দুর্দান্ত কিছু স্পিনারের মুখোমুখি হতে হবে : টার্নার
উত্তরদক্ষিণ| রবিবার, ১ আগস্ট ২০২১| আপডেট ১৮:২৫
প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসে বেশ রোমাঞ্চিত অস্ট্রেলিয়ার অ্যাশটন টার্নার। আজ রবিবার অনুশীলনে এসে নিজের এবং দলের আসন্ন সিরিজ নিয়ে অনুভূতি ব্যক্ত করেন তিনি।
টার্নার বলেন, প্রথমবার বাংলাদেশে এসে আমি খুবই রোমাঞ্চিত। এখানে যারা আগে খেলেছে, তাদের সঙ্গে কথা বলে যা বুঝলাম, ওয়েস্ট ইন্ডিজে যেসব উইকেটে খেলেছি, এখানে ভিন্ন কিছু হবে না। স্পিনার হিসেবে আমি রোমাঞ্চিত যে এরকম উইকেট পাব, যেখানে স্পিনারদের সহায়তা থাকে। অস্ট্রেলিয়ায় এটা সবসময় পাওয়া যায় না। ব্যাটসম্যান হিসেবেও আমরা জানি যে, দারুণ কিছু স্পিনারের মুখোমুখি হতে হবে আমাদের, কোনো সংশয় নেই যে তারা অনেক ওভার বোলিং করবে।
তিনি আরও বলেন, আজ বিকেলে (রবিবার) আমাদের অনুশীলন শুরু হয়েছে। দলের কয়েকজন আগের সফরগুলোয় এই মাঠে খেলেছে। কন্ডিশন দেখতে, অনুশীলন করতে এবং মঙ্গলবারের ম্যাচের জন্য নিজেদের যতটা সম্ভব প্রস্তুত করে তুলতে চাই।
প্রসঙ্গত, আগামী ৩ আগস্ট সিরিজের প্রথম ম্যাচ আগামী । দ্বিতীয় ম্যাচটি হবে পরদিনই। পরের তিন ম্যাচ হবে যথাক্রমে ৬, ৭ ও ৯ আগস্ট।

