মাদক মামলা: হেলেনা জাহাঙ্গীরের ৫ দিনের রিমান্ড চায় পুলিশ
উত্তরদক্ষিণ| রবিবার, ১ আগস্ট ২০২১| আপডেট ১৮:৩০
হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে গুলশান থানায় দায়ের করা মাদক দ্রব্য আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ড চায় পুলিশ। আজ রবিবার (১ আগস্ট) আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল শনিবার (৩১ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পরিদর্শক (অপারেশন) শেখ শাহানুর রহমান এ আবেদন করেন।
জানা গেছে, আসামি হেলেনা জাহাঙ্গীর বর্তমানে গুলশান থানার ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় তিন দিনের রিমান্ডে রয়েছেন। রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে ওই দিন মাদকের মামলায় গ্রেপ্তার দেখানোসহ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে বলে।
প্রসঙ্গত, গত ২৯ জুলাই রাতে গুলশানের নিজ বাসা থেকে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। আটকের সময় তার বাসায় থেকে বিপুল পরিমাণ মদ ও ইয়াবা পাওয়া গেছে। এ ছাড়া ক্যাসিনো সরঞ্জাম, হরিণের চামড়াও পাওয়া গেছে তার বাসায়।

