টোকিও অলিম্পিক: দ্রুততম মানব ইতালির লামন্ত মার্সেল জ্যাকবস
উত্তরদক্ষিণ| রবিবার, ১ আগস্ট ২০২১| আপডেট ১৯:৫৫
টোকিও অলিম্পিকের ১০০ মিটার দৌড়ে স্বর্ণ জিতলেন ইতালির লামন্ত মার্সেল জ্যাকবস। টোকিও অলিম্পিক স্টেডিয়ামে ৯.৮০ সেকেন্ড সময় নিয়ে সেরা হন মার্সেল।আজ রবিবার (১ আগস্ট) এই ইভেন্টে যুক্তরাষ্ট্রের কার্লে ফ্রেড দ্বিতীয় হয়েছেন। তিনি সময় নিয়েছেন ৯.৮৪ সেকেন্ড। কানাডার ডি গ্রেস ৯.৮৯ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়ে জিতেছেন ব্রোঞ্জ।
লামন্ত মার্সেল জ্যাকবস এর জয়ের ফলে ১৯৯২ সালের অলিম্পিকের পর প্রথমবার ইউরোপের কেউ জিতলেন ১০০ মিটার স্প্রিন্টের সোনা।তকে তিনি সোনা জিতলেও টপকে যেতে পারেননি উসাইন বোল্টের রেকর্ড। ২০০৯ সালের ১৬ আগস্ট জার্মানিতে ৯.৫৮ সেকেন্ডে দৌড় শেষ করে বোল্ট যে অনন্য কীর্তি গড়েছেন, তা এখনও অক্ষত আছে।

