দু সপ্তাহের মধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণে আনার নির্দেশ

দু সপ্তাহের মধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণে আনার নির্দেশ

উত্তরদক্ষিণ| রবিবার, ১ আগস্ট ২০২১| আপডেট ২২:০০

আগামী দুসপ্তাহের মধ্যে এডিস মশা নির্মূল করে ডেঙ্গু পরিস্থিতি সহনীয় পর্যায়ে আনতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

তিনি আজ রবিবার (১ আগস্ট) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে ‘ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারকরণ’ বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশ দেন।

তাজুল ইসলাম বলেন, রাজধানীবাসীকে মশামুক্ত রাখতে মন্ত্রণালয় এবং সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সকলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চলমান কার্যক্রমকে আরও বেগবান করতে হবে। আগামী দুই সপ্তাহের মধ্যে এডিস মশা নিয়ন্ত্রণ করে একটি সহনীয় পর্যায়ে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, এডিস মশা নিয়ন্ত্রণে আনতে ঢাকায় চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে। বারবার সচেতন করার পরও মানুষ সচেতন হচ্ছে না। সরকারের কাজ হচ্ছে মানুষকে সচেতন করা এবং সেই কাজ সরকার প্রতিনিয়ত করে যাচ্ছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading