খুলনার করোনায় আরও ৬ জনের মৃত্যু
উত্তরদক্ষিণ| সোমবার, ২ আগস্ট ২০২১| আপডেট ১০:৫২
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে।
সোমবার (২ আগস্ট) যানাজায়, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে দুজন, বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুজন, খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে একজন ও খুলনা জেনারেল হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। বর্তমানে এই হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪১ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ১০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ছয়জন রোগী ভর্তি ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয়জন।
বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন— খুলনা মহানগরীর করিমনগরের নজরুল ইসলাম (৫৮) ও নড়াইলের লোহাগড়ার মো. মশিউল আজম (৭১)।
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬২ জন। এরমধ্যে আইসিইউতে রয়েছেন পাঁচজন ও এইচডিইউতে সাতজন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৮জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছেন। মৃত নারী খুলনা সদর থানা এলাকার জোবেদা বেগম (৭৭)। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২০ জন। এরমধ্যে রেড জোনে ৪০ জন, ইয়ালো জোনে ৪৭ জন, আইসিইউতে ২০ জন ও এইচডিইউতে ১৩ জন ভর্তি রয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৯ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ জন।
খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি। এ হাসপাতালে বর্তমানে ৬৩ জন রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন ১০ জন ও এইচডিইউতে তিনজন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন।

