প্রাইম লাইফের আর্থিক প্রতিবেদন প্রকাশ
উত্তরদক্ষিণ| সোমবার, ২ আগস্ট ২০২১| আপডেট ১০:৫০
দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। খবর-ডিএসই।
দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২১) কোম্পানিটির কনসুলেটেড ২২ কোটি ৭১ লাখ টাকার প্রিমিয়াম আয় বেড়েছে। আর লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৭২৬ কোটি ২২ লাখ টাকা। আগের বছর একই সময় এককভাবে ছিল ৬ কোটি ২১ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৮২১ কোটি ২০ লাখ টাকা।
এদিকে, প্রথম দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন,২১)কোম্পানিটির প্রিমিয়াম আয় বেড়েছে ১১০ কোটি ৫৪ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৭২৬ কোটি ২২ লাখ টাকা। আগের বছর কোম্পানিটির প্রিমিয়াম আয় হয়েছিল ৬০ কোটি ৮২ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৮২১ কোটি ২০ লাখ টাকার।

