করোনা: ভোলায় ২৪ ঘন্টায় ৪ জনসহ মোট মৃত্যু ৪০
উত্তরদক্ষিণ| সোমবার, ২ আগস্ট ২০২১| আপডেট ২২:৪০
ভোলায় করোনার সংক্রমণ ও মৃত্যু সংখ্যা বেড়েই চলেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে মানুষ। গত ২৪ ঘণ্টায় জেলায় একজন স্বাস্থ্যকর্মীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ২২৭ জনের নমুনা পরীক্ষা করে ১৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৯০২ জনে। আজ সোমবার (২ আগস্ট) জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৪৪৪ জন। এ বিষয়ে সিভিল সার্জন ডাক্তার কে এম শফিকুজ্জামান বলেন, ভোলায় করোনা সংক্রমণ রোগীর সংখ্যা বাড়ছে। স্বাস্থবিধি মানছেনা অনেকেই। এছাড়া করোনা সংক্রমণ রোগীরা লক্ষণ গোপন করে চিকিৎসা নিচ্ছেন। ফলে স্বাস্থ্যকর্মীরাও আক্রান্ত হচ্ছেন, মারাও যাচ্ছেন।করোনার সংক্রমণ কমাতে অবশ্যই মাস্ক পরতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।সচেতন হতে হবে, প্রচারণা বাড়াতে হবে।
ভোলা

