করোনা: দেশে গত ২৪ ঘন্টায় মৃত্যু ২৩৫

করোনা: দেশে গত ২৪ ঘন্টায় মৃত্যু ২৩৫

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ৩ আগস্ট ২০২১| আপডেট ১৯:৩০

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ২৩৫ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে মোট করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ২১ হাজার ৩৯৭ জন।

মঙ্গলবার (৩ আগস্ট) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২ আগস্ট সকাল ৮টা থেকে ৩ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ১৫ হাজার ৭৭৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৯৬ হাজার ৯৩ জন।

একইদিনে সুস্থ হয়েছেন ১৬ হাজার ২৯৭ জন। এ পর্যন্ত মোট করোনামুক্ত হয়েছেন ১১ লাখ ২৫ হাজার ৪৫ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৮ দশমিক ৫৪ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৬ দশমিক ৪১ শতাংশ। সুস্থতার হার ৮৬ দশমিক ৮০ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ।

করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ৭৩ জন, চট্টগ্রাম বিভাগের ৬৫ জন, রাজশাহী বিভাগের ২১ জন, খুলনা বিভাগের ৩২ জন, বরিশাল বিভাগের ৮ জন, সিলেট বিভাগের ১২ জন, রংপুর বিভাগের ১২ জন এবং ময়মনসিংহ বিভাগের ১২ জন।আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া ভার্চুয়ালি মন্ত্রী-প্রতিমন্ত্রীরা যুক্ত ছিলেন।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading