টি-টোয়েন্টি সিরিজ: ২৪ অগাস্ট ঢাকায় আসছে নিউ জিল্যান্ড

টি-টোয়েন্টি সিরিজ: ২৪ অগাস্ট ঢাকায় আসছে নিউ জিল্যান্ড

উত্তরদক্ষিণ| বুধবার, ৪ আগস্ট ২০২১| আপডেট ১৪:৩৪

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ অগাস্ট ঢাকায় পা রাখবেন নিউ জিল্যান্ড ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজটি চূড়ান্ত হয়েছিল আগেই। বিসিবি বুধবার (৪ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা করে সিরিজের সূচি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি সিরিজের মতো নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের সব ম্যাচও হবে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তবে এই সিরিজের সূচি এতটা ঠাসা নয়। কিউইদের বিপক্ষে ম্যাচ পাঁচটি হবে ১০ দিনে। মূল লড়াইয়ের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগও পাবে নিউ জিল্যান্ড। ২৯ অগাস্ট ম্যাচটি হবে বিকেএসপিতে।

সিরিজ শুরু ১ সেপ্টেম্বর থেকে। পরের চার ম্যাচ ৩ সেপ্টেম্বর, ৫ সেপ্টেম্বর, ৮ সেপ্টেম্বর ও ১০ সেপ্টেম্বর। সবগুলি ম্যাচই দিন-রাতের। তবে ম্যাচ শুরুর সময় এখনও জানানো হয়নি। মহামারীকালের অন্য সব সিরিজের মতো এই সিরিজও আয়েজিত হবে জৈব-সুরক্ষা বলয়ে।

অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় বিশ্বকাপের আগে বাংলাদেশের শেষ সিরিজ এটিই। এরপর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে গেছে দেড় বছর। গত মার্চ-এপ্রিলে নিউ জিল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হেরে এসেছে বাংলাদেশ। এই সংস্করণে ১০ ম্যাচ খেলে কখনোই তারা স্বাদ পায়নি কিউইদের হারানোর।

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading