৫ আগস্ট ২ ব্যাংকের এজিএম

৫ আগস্ট ২ ব্যাংকের এজিএম

উত্তরদক্ষিণ| বুধবার, ৪ আগস্ট ২০২১| আপডেট ১৪:৩৫

বৃহস্পতিবার (৫ আগস্ট) পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ব্যাংক দুইটি হচ্ছে- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও এনসিসি ব্যাংক লিমিটেড। খবর-ডিএসই।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এজিএম বৃহস্পতিবার বিকাল ৩টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর,২০২০ সমাপ্ত হিসাব বছরে ইউসিবি ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস।

অন্যদিকে এনসিসি ব্যাংকের এজিএম বৃহস্পতিবার দুপুর ১২টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর,২০২০ সমাপ্ত হিসাব বছরে এনসিসিব ব্যাংক ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ নগদ ও সাড়ে ৭ শতাংশ বোনাস।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading