বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী‌ পালন: সিএসই’র প্রস্তুতিমূলক সভা সম্পন্ন

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী‌ পালন: সিএসই’র প্রস্তুতিমূলক সভা সম্পন্ন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তরদক্ষিণ| বুধবার, ৪ আগস্ট ২০২১| আপডেট ১৪:৪৫

বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী বিষয়ে চট্টগ্রাম ষ্টক এক্সচেঞ্জ লিমিটেডের (সিএসই) পরিচালক মেজর (রিটায়ার্ড) এমদাদুল ইসলাম এর সভাপতিত্বে একটি প্রস্তুতিমূলক সভা ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০২ আগস্ট) সভায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী যথাযথ মর্যাদায় পরিচালনের উদ্দেশ্যে কিছু সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।

সভায় সিএসই চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশিদ এবং সিএসইর উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

সিদ্ধান্তসমূহ হচ্ছে- দরিদ্র এবং মানুষের সহায়তার জন্য এক্সচেঞ্জের পক্ষ থেকে ৫০০ প্যাকেট খাদ্যসামগ্রী ( চাল , ডাল, তেল এবং আলু) বিতরণ করা হবে, করোনা ভাইরাস মোকাবেলায় মূমুর্ষ রোগীদের চিকিৎসা সহায়তা প্রদানের জন্য ৩০ টি অক্সিজেন সিলিন্ডার অনুদান হিসেবে প্রদান করা হবে, বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে, পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের অংশগ্রহণে ১২ আগস্ট ১২ বেলা ৩ টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে শোক সভার আয়োজন করা হবে, সিএসই এর কার্যালয়ে এক্স ব্যানার স্থাপন, এর মধ্যে সিএসই চট্টগ্রাম অফিস ১০ টি ও সিএসই ঢাকা অফিস ৫ টি।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading