করোনা: রামেকে আরও ১২ জনের মৃত্যু

করোনা: রামেকে আরও ১২ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ| শনিবার, ৭ আগস্ট ২০২১| আপডেট ১০:২৫

রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে।

শনিবার, (৭ আগস্ট) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ১২ জনের মধ্যে চারজন করোনা পজিটিভ ছিলেন। পাঁচজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। আর তিনজন করোনা নেগেটিভ ছিলেন। তারা শ্বাসকষ্টে মারা গেছেন। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এর আগে এ হাসপাতালে গত ২৮ জুন ও ১৪ জুলাই দুইদিন সর্বোচ্চ ২৫ জন করে মারা যান।

মৃত ১২ জনের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও কুষ্টিয়ার দুইজন করে এবং নাটোর, নওগাঁ ও সিরাজগঞ্জের একজন করে রোগী ছিলেন। গত জুলাই মাসে ৫৩৫ জনের মৃত্যু হয়। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।

হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ জন। শনিবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৪০৭ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৫১৩টি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading