করোনা: খুলনার ২ হাসপাতালে ৯ জনের মৃত্যু

করোনা: খুলনার ২ হাসপাতালে ৯ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ| শনিবার, ৭ আগস্ট ২০২১| আপডেট ১০:৫৫

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে খুলনার দু’টি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

শনিবার (০৭ আগস্ট) খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এ হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১১৮ জন। যার মধ্যে রেড জোনে ৪৭ জন, ইয়ালো জোনে ৪০ জন, আইসিইউতে ২০ জন। এরমধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ৭ জন এবং গাজী মেডিক‌্যাল কলেজ হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে। তবে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, খুলনা জেনারেল হাসপাতাল ও খুলনা সিটি মেডিক‌্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কারো মৃত্যু হয়নি।

গাজী মেডিক‌্যাল হাসপাতালের স্বত্ত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে দুইজন রোগীর মৃত্যু হয়েছে। মৃতরা হলেন— নগরীর সোনাডাঙ্গা আবাসিকের প্রথম ফেজের আমেনা খাতুন (৪১) ও নড়াইল সদরের মহেশখোলা এলাকার এরিনা বেগম (৪৬)। বেসরকারি এ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন আরও ৫০ জন। আইসিইউতে রয়েছেন ৭ জন।

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে করোনায় কারও মৃত্যু হয়নি। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩৬ জন।

খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। চিকিৎসাধীন রয়েছেন ২৭ জন, তার মধ্যে ১০ জন পুরুষ, আর ১৭ জন নারী।

অন্যদিকে, শুক্রবার (৬আগস্ট) রাতে খুমেক পিসিআর ল্যাবে ৩৭৫ জনের নমুনা পরীক্ষায় ৯১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে খুলনার ৭২, বাগেরহাটের ১৪, সাতক্ষীরার ৩ ও পিরোজপুরের দু’জনের করোনা পজেটিভ হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading