রাতে হৃতিক রোশনের সাথে ডেটে যেতে চান মিমি

রাতে হৃতিক রোশনের সাথে ডেটে যেতে চান মিমি

উত্তরদক্ষিণ| শনিবার, ৭ আগস্ট ২০২১| আপডেট ১৩:০১

মিমি চক্রবর্তী কলকাতার বাংলা সিনেমার নায়িকা ও লোকসভার এমপি। বর্তমান এক দম ফুরফুরে মেজাজে আছেন। শুক্রবার (৬ আগস্ট) ইন্ডিয়ার একটি স্থানীয় গণমাধ্যমের সঙ্গে আড্ডা দিলেন এই সাংসদ-তারকা। কথায় কথায় নিজের বিয়ে, নৈশ ডেট সঙ্গী, পছন্দের জায়গা নিয়ে অনর্গল মিমি।

এ সময় এক প্রশ্নের উত্তরের জবাবে মিমি বলেন, নিজের দেশে রাতে ডেট করতে হলে পুরুষ সঙ্গী হিসেবে পছন্দ হৃতিক রোশন আর বিদেশে হলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো!

কবে বিয়ে করবেন অভিনেত্রী? লাইভে এলেই এই প্রশ্নের মুখোমুখি হতে হয় তাঁকে। এ দিনও ব্যতিক্রম ঘটেনি। মিমি জবাবে বলেন, মেয়ে হলেই বিয়ে করতে হবে এমন নিয়ম সমাজ তৈরি করে দিলেও তিনি মানেন না। তাই আপাতত রাজনীতি নিয়ে, অভিনয় নিয়েই থাকতে চান তিনি। এর বাইরে কিছু ভাবছেন না বলেই কেউ কিছু জানতে পারছেন না।
মিমি বলেন, ‘বিয়ে তো লুকিয়ে করব না। তাই যে দিন সাতপাক ঘুরব সবাই জানতে পারবেন।’

মধুচন্দ্রিমায় কোথায় যাবেন মিমি? এমন প্রশ্নের উত্তরে এই অভিনেত্রী বলেন, ‘গাছে কাঁঠাল গোঁফে তেল। আগে তো বিয়ে করি!’

ইউডি/জিকে

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading