করোনায় বরিশালের ৫ হাসপাতালে ২৩ জনের মৃত্যু
উত্তরদক্ষিণ| শনিবার, ৭ আগস্ট ২০২১| আপডেট ১৩:১৫
বরিশালে ২৪ ঘণ্টায় ৫ হাসপাতালে ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গ নিয়ে ১৫ জন এবং শনাক্ত হয়ে ৮ জন করোনা রোগী মৃত্যুবরণ করেন। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ৩১ দশমিক ২৫ শতাংশ। এ সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছে ১৯৫ জন। আজ শনিবার (৭ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, জেলাভিত্তিক করোনা সংক্রমণ তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ৭১ জন। এ পর্যন্ত এই জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৬০৬ জন। সুস্থ হয়েছেন ৭ হাজার ৯২৫ জন। ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু নিয়ে মোট মারা গেছে ১৭৮ জন।

