মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় চালক নিহত

মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় চালক নিহত

উত্তরদক্ষিণ| শনিবার, ৭ আগস্ট ২০২১| আপডেট ১৫:০৫

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর সদর উপজেলার মেম্বার বাড়ি এলাকায় এক কাভার্ডভ্যানের পিছনে অন্য কাভার্ডভ্যানের ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন।

শনিবার (৭ আগস্ট) মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল বিষয়টি নিশ্চিত করেছেন। সকাল সাড়ে ৯টার দিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ওই লোকটি কাভার্ডভ্যানের চালক ছিলেন।

এসআই মো. নাজমুল জানান, মেম্বারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি কাভার্ডভ্যানের পেছনে আরেকটি কাভার্ডভ্যানে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সামনের কাভার্ডভ্যানে থাকা ওই চালক মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading