ডেঙ্গু: আগস্টের প্রথম সাতদিনে আক্রান্ত ১৬৬১ জন

ডেঙ্গু: আগস্টের প্রথম সাতদিনে আক্রান্ত ১৬৬১ জন

উত্তরদক্ষিণ| শনিবার, ৭ আগস্ট, ২০২১| আপডেট ১৭:০০

ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২০৪ জন। এদের মধ্যে ১৯৪ জন ঢাকার আর ঢাকার বাইরে ১০ জন। আজকের হিসেবসহ চলতি মাসের প্রথম সপ্তাহে এক হাজার ৬৬১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

আজ শনিবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯৯৭ জন রোগী ভর্তি আছে । এর মধ্যে ঢাকাতেই আছে ৯৫৮ জন, আর বাকি ৩৯ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে ৭ আগস্ট পর্যন্ত ৪ হাজার ৩১৯ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৩ হাজার ৩১২ জন।

উডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading