করোনা: মারা গেলেন সাবেক আইজিপি হাদিস উদ্দিন
উত্তরদক্ষিণ| শনিবার, ৭ আগস্ট ২০২১| আপডেট ১৭:১০
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ হাদিস উদ্দিন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।
শনিবার (৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন) মো. সোহেল রানা তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

