৩ কোটি শেয়ার হাতবদল: সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো
উত্তরদক্ষিণ| শনিবার, ৭ আগস্ট ২০২১| আপডেট ২০:৩০
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের ব্যাবধানে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড।
ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটি ৩ কোটি ১৫ লাখ ৪০ হাজার ১৬৫টি শেয়ার হাতবদল করেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৯৭ কোটি ৩৬ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা লিমিটেড। কোম্পানিটির ২ কোটি ৬৪ লাখ ৭৮ হাজার ৮৯৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬৯ কোটি ২৯ লাখ ২৩ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। কোম্পানিটির ৫ কোটি ১৭ লাখ ১৯ হাজার ৪৩০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫৩ কোটি ৪০ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জিপিএইচ ইস্পাত, আইএফআইসি ব্যাংক, ফু-ওয়াং সিরামিকস, এস.এস স্টিল, মালেক স্পিনিং, ম্যাকসন্স স্পিনিং ও বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড।

