করোনা: রামেকে আরও ১৮ জনের মৃত্যু

করোনা: রামেকে আরও ১৮ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ| রবিবার, ৮ আগস্ট ২০২১| আপডেট ০৯:৪০

করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৮ জন মারা গেছেন।

রবিবার (৮ আগস্ট) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ‌্য নিশ্চিত করেছেন। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এর আগে এ হাসপাতালে গত ২৮ জুন ও ১৪ জুলাই দুই দিন সর্বোচ্চ ২৫ জন করে মারা যান। মারা যাওয়া ১৮ জনের মধ্যে ছয় জনের করোনা পজিটিভ ছিলো। ১২ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।

মৃত ১৮ জনের মধ্যে রাজশাহীর ১০ জন, চাঁপাইনবাবগঞ্জের দুই জন, নাটোরের তিন জন এবং নওগাঁ, পাবনা ও কুষ্টিয়ার একজন রোগী ছিলেন। গত জুলাই মাসে ৫৩৫ জনের মৃত্যু হয়। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫২ জন। রোববার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছেন ৪০৫ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৫১৩টি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading