হেডফোন বিস্ফোরণে কিশোরের মৃত্যু

হেডফোন বিস্ফোরণে কিশোরের মৃত্যু

উত্তরদক্ষিণ| রবিবার, ৮ আগস্ট ২০২১| আপডেট ১০:৩০

সম্প্রতি ইন্ডিয়া রাজস্থানের জয়পুরের চোমু এলাকার উদয়পুরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ওই কিশোরের নাম রাকেশ নাগর।

ইন্ডিয়া গণমাধ‌্যমে বলা হয়েছে চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রাকেশের। ব্লু টুথ হেড ফোন কানে লাগিয়ে কারও সঙ্গে ফোনে কথা বলছিল সে। আচমকাই হেডফোনটি বিস্ফোরিত হয়। দুই কানে জোর আঘাত লাগে রাকেশের। এরপর তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসক এলএন রুন্ডলা বলেন, ‘এরকম ঘটনা দেশে সম্ভবত এই প্রথম। বাচ্চা ছেলেটি সম্ভবত কার্ডিয়াক অ্যারেস্টের কারণে মারা গেছে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading