পুঁজিবাজারের লেনদেনের সময় বাড়লো
উত্তরদক্ষিণ| সোমবার, ৯ আগস্ট ২০২১| আপডেট ৯:৪৫
ব্যাংক ও পুঁজিবাজার উভয় জায়গাতেই লেনদেনের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সময়সীমা অনুযায়ী আগামী ৯ ও ১০ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ পর্যন্ত পুঁজিবাজারের লেনদেন চলবে। খবর-ডিএসই।
করোনাভাইরাসের মহামারি সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের মধ্যে সীমিত পরিসরে পুঁজিবাজারে লেনদেনের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যেহেতু বাংলাদেশ ব্যাংক ৯ ও ১০ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংক লেনদেনের সময়সীমা নির্ধারণ করেছে। এর প্রেক্ষিতে পুঁজিবাজারের লেনদেন ২ টা ৩০ পর্যন্ত চলবে।

