ম্যাচ শেষ করে রাতেই দেশে ফিরবে অস্ট্রেলিয়া
উত্তরদক্ষিণ| সোমবার, ৯ আগস্ট ২০২১| আপডেট ১০:০০
মিরপুর শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় বাংলাদেশের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ৭ ঘণ্টা পর তারা নিজ দেশের বিমান ধরবে। বাংলাদেশে ম্যাচ খেলার পর অতিরিক্ত সময় নষ্ট করতে চায় না অস্ট্রেলিয়া। সেকারণেই নিজেদের চার্টার্ড বিমানে দ্রুত দেশে ফিরবে। অজিদের বহনকারী কান্তাস এয়ারওয়েজের চার্টার্ড বিমানের সোমবার (৯ আগস্ট) বিকেলে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
সফলভাবে সিরিজ আয়োজন করে বিসিবিও নিজেদের চ্যালেঞ্জ জিতেছে। প্রথমবারের মত অস্ট্রেলিয়া ও বাংলাদেশ পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলেছে। দুই ম্যাচ হাতে রেখে বাংলাদেশ তৃতীয় ম্যাচে সিরিজ জিতে নেয়। অস্ট্রেলিয়া চতুর্থ ম্যাচে জয়ের দেখা পেয়েছে। আজ জিতলে মুখে কিছুটা হাসি নিয়ে নিজ দেশে ফিরতে পারবেন তারা। বাংলাদেশ শেষ ম্যাচেও জিতলে বড় গ্লানি নিয়ে ফিরতে হবে ম্যাথু ওয়েডের দলকে।

