রাজশাহী মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ| সোমবার, ৯ আগস্ট ২০২১| আপডেট ১১:০০

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা ভাইরাস উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৪ জন।

রবিবার (৮ আগস্ট) সকাল ৬টা থেকে সোমবার (৯ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত কোভিড ইউনিটে এই ১১ জনের মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

সোমবার সকালে হাসপাতালের এক প্রতিবেদনে জানানো হয়, মৃতদের মধ্যে রাজশাহীর পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের দুইজন, নওগাঁর একজন ও পাবনার দুইজন। এদের মধ্যে সাতজন পুরুষ ও চারজন নারী। মারা যাওয়া ১১ জনের মধ্যে পাঁচজনের বয়স ৬১ বছরের ওপরে। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে দুইজন এবং শূন্য থেকে ১০ বছর বয়সের মধ্যে এক শিশুর মৃত্যু হয়।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে ৪২ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৪ জন। সোমবার সকাল ৬টা পর্যন্ত কোভিড ইউনিটে ৫১৩ শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৩৯৯ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ১৯ জন।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading