চলতি সপ্তাহে ৫ কোম্পানির বোর্ড সভা
উত্তরদক্ষিণ| সোমবার, ৯ আগস্ট ২০২১| আপডেট ১১:৪৮
পুঁজিবাজরে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির পর্ষদ সভা চলতি সপ্তাহে। কোম্পানিগুলো হচ্ছে বার্জার পেইন্টস লিমিটেড, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, গ্লোবাল ইন্স্যুরেন্স, তাকাফুল ইন্স্যুরেন্স ও জিএসপি ফাইন্যান্স লিমিটেড।
কোম্পানিগুলোর মধ্যে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ ও জিএসপি ফাইন্যান্স লিমিটেড সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। বাকি কোম্পানিগুলোর চলতি হিসাব বছরের সমাপ্ত প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
বার্জার পেইন্টস লিমিটেড: আজ বিকাল ৪টা ৩০ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। কোম্পানিটি চলতি হিসাব বছরের ৩০ জুন ২০২১ শেষ হওয়া প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।
ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা ১০ আগস্ট বেলা ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে। সেই সঙ্গে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
গ্লোবাল ইন্স্যুরেন্স: কোম্পানিটির পর্ষদ সভা ১০ আগস্ট বেলা ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।
তাকাফুল ইন্স্যুরেন্স: কোম্পানিটির পর্ষদ সভা ১২ আগস্ট বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
জিএসপি ফাইন্যান্স: কোম্পানিটির পর্ষদ সভা ১৪ আগস্ট সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
ইউডি/তাঅ

