আওয়ামী লীগ নেতা আশরাফ আলীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আওয়ামী লীগ নেতা আশরাফ আলীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

উত্তরদক্ষিণ| সোমবার, ৯ আগস্ট ২০২১| আপডেট ১৬:০০

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও জোংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শোক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, আশরাফ আলী রবিবার রাতে রংপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি….. রাজিউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৫ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading