দর বাড়ার শীর্ষে ভিএফএস থ্রেড ডাইং
উত্তরদক্ষিণ| সোমবার, ৯ আগস্ট ২০২১| আপডেট ১৬:৩৫
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (৯ আগস্ট) দর বাড়ার শীর্ষে রয়েছে ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ২৯ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। খবর-ডিএসই।
কোম্পানিটি ২ হাজার ৩ বারে ১২ লাখ ২ হাজার ১৬৮টি শেয়ার লেনদেন করে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৮ টাকা বা ৯.৯৯ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৮৮ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। গেইনারের তৃতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির দর ১২ টাকা ২ পয়সা বা ৯.৯৩ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৩৫ টাকা দরে লেনদেন হয়।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আল-হাজ্ব টেক্সটাইল, মিরাকল ইন্ডাস্ট্রিজ, নূরানী ডাইং, রিজেন্ট টেক্সটাইল, সেন্ট্রাল ফার্মা, ন্যাশনাল পলিমার ও তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ইউডি/তাঅ

