কুয়াকাটা সৈকতে ভেসে এলো আরও দুটি মৃত ডলফিন

কুয়াকাটা সৈকতে ভেসে এলো আরও দুটি মৃত ডলফিন

উত্তরদক্ষিণ| সোমবার, ৯ আগস্ট ২০২১| আপডেট ১৬:৪০

গত শনিবারের (৭ আগস্ট) পর একদিন না যেতেই কুয়াকাটা সৈকতে ফের ভেসে এসেছে আরও দুটি মৃত ডলফিন। আজ সোমবার (৯ আগস্ট) দুপুর সাড়ে বারোটায় সৈকতের মীরা বাড়ি পয়েন্ট এলাকায় মৃত ডলফিন দুটিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

তারা জানান, প্রায় ৭-৮ ফুট লম্বা ডলফিন দুটির মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, জেলেদের জালে ধরা পড়ার পরে ডলফিন দুটি মারা গেছে। স্বোচ্ছাসেবী সংগঠন ব্লু গার্ড পরবর্তী গবেষণা কাজের জন্য ডলফিন দুটি মাটিচাপা দিয়ে রাখে।

এরআগে, গত শনিবার সন্ধ্যায় ব্লক পয়েন্ট এলাকায়ও একটি ৮ ফুট দৈর্ঘ্য গঙ্গা শুশুক প্রজাতির একটি মৃত ডলফিন ভেসে আসে। এর আগেও বেশ কয়েকটি মৃত ডলফিন এবং তিমি সৈকতে ভেসে এসেছিল।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading