অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টাইগারদের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন
উত্তরদক্ষিণ| সোমবার, ৯ আগস্ট ২০২১| আপডেট ২৩:০০
আজ সোমবার (৯ আগস্ট) বাংলাদেশ-অস্ট্রেলিয়া’র ৫ ম্যাচের টি-২০ সিরিজের ৪টিতে জয় লাভ করে বাংলাদেশের সিরিজ জয়ে দেশের ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
এক অভিনন্দন বার্তায়, ক্রীড়াপ্রেমী দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানান প্রধানমন্ত্রী ।
টাইগাররা সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে সর্বনিম্ন ৬২ রানে অলআউট করে ৬০ রানে জয়লাভ করে। এর আগে টাইগাররা ২৩ রান, ৫ উইকেট এবং ১০ রানে পর পর তিনম্যাচ জিতে পাঁচ ম্যাচ সিরিজ নিজেদের করে নেয়। তবে চতুর্থ টি-২০ ম্যাচে ৩ উইকেটে হেরে যায় রিয়াদের দল।

