করোনা: ময়মনসিংহ মেডিক্যালে আরও ১৫ জনের মৃত্যু

করোনা: ময়মনসিংহ মেডিক্যালে আরও ১৫ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১| আপডেট ০৯:৫৫

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ ছিলো আট জনের। আর উপসর্গ নিয়ে মারা গেছেন সাত জন।

মঙ্গলবার (১০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, করোনা ও উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ৩১ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬ জন। হাসপাতালের আইসিইউতে ২১ জনসহ মোট ৪১১ জন করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, সোমবার ময়মনসিংহ মেডিক্যালে কলেজের পিসিআর ল্যাব ও হাসপাতালে অ্যান্টিজেন টেস্টে মোট ১০৫৫ জনের নমুনা পরীক্ষা করে ১৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭.৮১ শতাংশ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading