একদিনে করোনায় প্রায় ৮ হাজার মানুষের মৃত্যু
উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১| আপডেট ০৯:২০
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও প্রায় ৮ হাজার মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ২২ হাজারের বেশি মানুষের।
মঙ্গলবার (১০ আগস্ট) আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৩ লাখ ১৬ হাজার ২৬ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২০ কোটি ৪১ লাখ ৩২ হাজার ৭৫৪ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৮ কোটি ৩৩ লাখ ১৯ হাজার ১৯৩ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৯৫৫ জন। এর আগের দিন করোনায় মারা যান ৮ হাজার ২৭৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ২২ হাজার ৩৮২ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৫ লাখ ৬৮ হাজার ১৮৯ জনের।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৬৭ লাখ ৮০ হাজার ৪৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ৩৩ হাজার ৭৯৯ জন মানুষ মারা গেছেন। সুস্থ হয়েছেন ২ কোটি ৯৯ লাখ ২৩ হাজার ৩২০ জন। ইন্ডিয়া করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ১৯ লাখ ৯৭ হাজার ১৭ জনের। মারা গেছেন ৪ লাখ ২৮ হাজার ৭১৫ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ১১ লাখ ৭৩ হাজার ৩৮৩ জন।
বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২২ হাজার ৮৯৭ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৩ লাখ ৬৫ হাজার ১৫৮ জনের। আর সুস্থ হয়েছেন ১২ লাখ ১৯ হাজার ৮৫৯ জন।
ইউডি/কেএস

