করোনা: কুষ্টিয়া আরও ৯ জনের মৃত্যু

করোনা: কুষ্টিয়া আরও ৯ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১| আপডেট ১১:৩০

কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৮ জনের করোনা পজিটিভ ছিলো। আর উপসর্গ নিয়ে মারা গেছেন একজন।

মঙ্গলবার (১০ আগস্ট) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন এ তথ‌্য নিশ্চিত করেন। সোমবার (৯ আগস্ট) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় এই ৯ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ১৫৮ জন করোনায় আক্রান্ত রোগী ও ৪১ জন উপসর্গ নিয়ে মোট ১৯৯ জন ভর্তি রয়েছেন।

পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৭২ জনের নমুনা পরীক্ষা করে ১৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯.০২ শতাংশ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading