প্রথম প্রান্তিক প্রকাশ করলো বার্জার
উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১| আপডেট ১১:৪৫
প্রথম প্রান্তিকের (এপ্রিল-জুন,২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির আয় বেড়েছে ছয় গুণ।
প্রথম প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয়(ইপিএস) হয়েছে ১৬ টাকা ৯ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস ২ পয়সা ৩২ ছিল। আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ১ টাকা ২৪ পয়সা, যা গত বছর মাইনাস ১০ টাকা ৩৪ পয়সা ছিল।
৩০ এপ্রিল, ২০২১ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৪৮ টাকা ৮৭ পয়সা।

