কারন ছাড়া কুৎসিত মন্তব্য করা ঠিক নয়: শবনম ফারিয়া

কারন ছাড়া কুৎসিত মন্তব্য করা ঠিক নয়: শবনম ফারিয়া

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১| আপডেট ১৪:০৫

সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার ক্রাইম শিকার হন তারকারা। তাদের ছবিতে নানা রকম অশ্লীল মন্তব্য দেখা যায়। পরীমনি, আশনা হাবিব ভাবনা, শবনম ফারিয়াসহ অনেক অভিনেত্রী সাইবার ক্রাইম শিকার হয়েছেন। বিষয়টি নিয়ে একাধিকবার প্রতিবাদ করেছেন ভাবনা। এবার মুখ খুললেন শবনম ফারিয়া তিনি বলেন কারন ছাড়া কুৎসিত মন্তব্য করা ঠিক নয় ।

শবনম ফারিয়া ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে লিখেছেন: ‘কারো ছবিতে কোনো কারণ ছাড়া কুৎসিত কমেন্ট করে কী ধরনের আরাম অনুভব করতে পারে একটা মানুষ? কমেন্ট সেকশনে মাঝে মাঝে কিছু অশ্লীল ছবি দেখি- এসব তো বিকৃত মানসিকতার লক্ষণ! আপনার যদি মনে হয় কাউকে ছোট করে, অপমান করে কিংবা কষ্ট দিয়ে আপনার ভালো লাগছে তাহলে বুঝতে হবে আপনার মানসিক অবস্থা পুরোপুরি স্বাভাবিক নেই! কারো সঙ্গে মজা করা আর কাউকে ছোট করা এক জিনিস নয়। মনগড়া কিছু লিখে কাউকে ছোট করার মধ্যে কোনো বীরত্ব নেই।’

বিভিন্ন সময় সাইবার ক্রাইম শিকার হওয়ার পর পরীমনি ফেইসবুকের কমেন্টস অপশন বন্ধ করে রেখেছেন। ভাবনাও সম্প্রতি ফেইসবুকে ছবি প্রকাশ করে ট্রলের শিকার হয়েছেন। তারা তিনজনই বর্তমান সময়ের ব্যস্ততম অভিনেত্রী। এদিকে পরীমনি শুধু চলচ্চিত্রে অভিনয় করলেও শবনম ফারিয়া ও ভাবনা নাটক-সিনেমা দুই অঙ্গনে কাজ করছেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading