দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স
উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১| আপডেট ১৬:২০
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১০ আগস্ট) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৭টির বা ৩৬.৫৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে। খবর-ডিএসই।
সোমবার (৯ আগস্ট) লেনদেন শেষে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৭ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫১ টাকা ৭০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪ টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ। এর মাধ্যমে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ডিএসইর শীর্ষ দর বৃ্দ্ধি তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে শীর্ষ দর বৃ্দ্ধি তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইসলামিক ফাইন্যান্স, আইপিডিসি, আরএসআরএম স্টিল, আইএলএফএসএল, আইএফআইসি, বে লিজিংয়, একমি ল্যাবরেটরিজ, রহিম টেক্সটাইল এবং প্রিমিয়ার সিমেন্টের শেয়ার দর বেড়েছে।

