আগের ভাড়ায় ফিরল লঞ্চ, কাল থেকে যাত্রী থাকবে শতভাগ আসনে

আগের ভাড়ায় ফিরল লঞ্চ, কাল থেকে যাত্রী থাকবে শতভাগ আসনে

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১| আপডেট ১৭:১০

আগামীকাল বুধবার (১১ আগস্ট) থেকে শতভাগ আসনে যাত্রী নিয়ে লঞ্চ চলাচলের অনুমতি দেয়ার কারণে ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার (১০আগস্ট) সচিবালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এই কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, কোভিড-১৯ পরিস্থিতির কারণে লঞ্চের ভাড়া বাড়ানোর যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হয়েছে। শতভাগ আসনে যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করবে, তাই নতুন করে ভাড়া বাড়ছে না। তবে চলাচলকারী লঞ্চের সংখ্যা তুলনামূলক অনেক কম থাকবে।

প্রসঙ্গত, গত ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঈদ পরবর্তী বিধিনিষেধ জারি হয়। পরে তা আরেক দফা বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করা হয়। এ সময় সকল ধরণের যাত্রীবাহী নৌ চলাচল বন্ধ থাকে।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading