কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি পরীমনি: ডিএমপি কমিশনার
উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১| আপডেট ১৭:১৫
চিত্রনায়িকা পরীমনি কারো বিরুদ্ধে অভিযোগ করেননি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) শফিকুল ইসলাম। আজ মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে তার কর্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, সিনেমায় কাজ দেয়ার কথা বলে কেউ খারাপ আচরণে করেছেন পরীমনি এ ধরনের কোনো অভিযোগ করেননি। আবার কোনো ব্যবসায়ী অভিযোগ করেননি পরীমনি তার কাছ থেকে টাকা নিয়েছেন। তাহলে পুলিশ কেন তালিকা করবে? অনেকে ভয়ে বাড়িতে থাকা বন্ধ করে দিয়েছে। আমাদের কাছে জানতে চাচ্ছে আমি কি বাড়িতে থাকব? অমুক মিডিয়া থেকে ফোন করা হয়েছে, পরীমনি আমার নাম বলেছে। আমি পাল্টা প্রশ্ন করেছি, আপনার বিরুদ্ধে অভিযোগ কী? আপনার বিরুদ্ধে মামলা হয়েছে?
তিনি বলেন, পরীমনির মামলাটি এখন যেহেতু সিআইডি তদন্ত করছে। আমি সিআইডি চিফের সঙ্গে কথা বলেছি। তিনি পরিষ্কারভাবে বলেছেন, পরীমনি সংশ্লিষ্ট বা কাউকে গ্রেপ্তার করার জন্য নামের তালিকা তৈরি করা হচ্ছে এ কথার আইনগত কোনো ভিত্তি নেই। এ ধরনের কাজ পুলিশের কোনো সংস্থা করছে না।
ইউডি/এজেএস

