প্রিয়াঙ্কা-ক্যাটরিনা-আলিয়া এক ফ্রেমে

প্রিয়াঙ্কা-ক্যাটরিনা-আলিয়া এক ফ্রেমে

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১| আপডেট ১৭:৪৫

বলিউডের অন্যতম জনপ্রিয় তিন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাট। এবার পর্দায় একসঙ্গে হাজির হচ্ছে তারা।

ফারহান আখতার পরিচালিত ‘জি লে জারা’নামের এই সিনেমাটি রচনা করেছেন জয়া আখতার, ফারহান ও রিমা কাগতি। প্রযোজনা করছেন ফারহান, জয়া, রিমা কাগতি ও রিতেশ সিধওয়ানি।ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে সিনেমার ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট। ক্যাপশনে লেখা হয়েছে, ‘এবার গাড়ি নিয়ে মেয়েদের বেরিয়ে পড়ার সময়।’

সিনেমাটি নিয়ে এক সাক্ষাৎকারে ফারহান আখতার বলেন, ‘এটি রোড ট্রিপ নিয়ে সিনেমা। তিন নারীর ভ্রমণ নিয়ে জীবনের এক টুকরো গল্পের সিনেমা।’

আগামী বছর সেপ্টেম্বরে সিনেমার শুটিং শুরু হবে। ২০২৩ সালে ‘জি লে জারা’ সিনেমাটি মুক্তি পাবে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading