বিদেশিদের দুয়ারে ঘুরে মিথ্যাচার করছে বিএনপি : বাহাউদ্দিন নাছিম

বিদেশিদের দুয়ারে ঘুরে মিথ্যাচার করছে বিএনপি : বাহাউদ্দিন নাছিম

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১| আপডেট ১৮:০৫

করোনাকালীন সময়ে বিএনপি বিদেশিদের দুয়ারে ঘুরে দেশকে নিয়ে মিথ্যাচার ও ষড়যন্ত্র ছাড়া কিছুই করছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

আজ মঙ্গলবার (১০ আগস্ট) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অন্তর্গত তুরাগ থানা আওয়ামী লীগের উদ্যোগে অসহায়-দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, মির্জা ফখরুল ইসলাম গতকাল সোমবার বললেন তারা দুই কোটি মানুষকে করোনার সময় সাহায্য করেছেন। তারা কোথায় সাহায্য করেছেন? তারা ঘরে বসে বিবৃতি দেয়া, বিদেশিদের দুয়ারে ঘুরে দেশকে নিয়ে মিথ্যাচার করা, ষড়যন্ত্র করা ছাড়া কিছুই করছে না। তাদের আরেক নেতা রুহুল কবির রিজভী মিথ্যার বাক্স নিয়ে বসে গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করতে ব্যস্ত।

বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা অপপ্রচার ও মিথ্যাচার না করে সেটা বন্ধ করে মানবিক রাজনীতিতে আসুন। বিদেশীদের কাছে মিথ্যাচার করা বন্ধ করুন।

মানুষের কল্যাণের জন্য হলো রাজনীতি- উল্লেখ করে নাছিম বলেন, রাজনীতি হলো একটি দর্পন। রাজনীতি মানে মানুষের সেবা করা। মানুষের কল্যাণের জন্য হল রাজনীতি। এটাই হচ্ছে আমাদের দলের মূলমন্ত্র

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading