১৭০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ওয়ালটন

১৭০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ওয়ালটন

উত্তরদক্ষিণ| বুধবার, ১১ আগস্ট ২০২১| আপডেট ০০:০১

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ২৫০ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। অর্থাৎ ১০ টাকা অভিহিত প্রতি শেয়ারের বিপরীতে ২৫ টাকা লভ্যাংশ পাবেন তারা।

মঙ্গলবার (১০ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও জানা গেছে, কোম্পানিটির উদ্যোক্তারা নেবেন ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ। অর্থাৎ তারা সাধারণ শেয়ারহোল্ডারদের চেয়ে ৮০ শতাংশ কম লভ্যাংশ নেবেন।

গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৩১ টাকা ৫৯ পয়সা।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫৪ টাকা ২১ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ২৪ টাকা ২১ পয়সা।

আগামী ২৯ সেপ্টেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ সেপ্টেম্বর।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading